একসঙ্গে জ্বলছে তিনটি চুলা। প্রতিটি চুলায় রাখা কড়াইয়ে বানানো হচ্ছে চিতই পিঠা। চুলার পাশে রাখা পাত্রে রয়েছে ধনিয়া, সরিষা, শুঁটকিসহ বিভিন্ন ধরনের ভর্তা। সামনে দাঁড়িয়ে থেকে পিঠা তৈরির পাশাপাশি ক্রেতার চাহিদা অনুযায়ী পিঠা সরবরাহ করছেন বিক্রেতা। কেউ বসে আবার কেউ-বা দাঁড়িয়ে সেই পিঠা খাচ্ছেন। শীত শুরু না হলেও রাজধানীজুড়ে শীতকালীন পিঠার চাহিদা বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন স্থানে ভাসমান দোকান বসিয়ে বিক্রি হচ্ছে রকমারি পিঠা। ছবিটি রাজধানীর গ্রিন রোড থেকে তোলা- মাহবুব হোসেন নবীন
